রোজনামচা লেবেলটি সহ পোস্টগুলি দেখানো হচ্ছে৷ সকল পোস্ট দেখান

শেষ পর্যন্ত "বিতার্কিক" হয়ে গেলাম !!

শুক্রবার, ২৭ সেপ্টেম্বর, ২০১৩
লিখেছেনঃ Rabiul Islam
আস সালামু আলাইকুম । 


অনেক দিন পর আবার লিখতে বসলাম। আসলে ব্লগটির নাম "রোজনামচা" না রেখে "সপ্তাহনামচা" বা  "মাসনামচা" রাখলে ভালো হত। তখন নাম হত " রবিউল ইসলামের সপ্তাহনামচা / মাসনামচায় আপনাকে স্বাগতম" ! ;)
এখন রাত সাড়ে বারোটা বাজে, এত রাত পর্যন্ত জেগে থাকার কোন মানে হয় না। কিন্তু ...

সামনের হাফলায় বিতর্কে কি অবস্থা হবে কে জানে! যদিও বিষয়বস্তু আমাদের পক্ষে, কিন্তু তারপরও কেন যেন ভয় ভয় লাগছে। আসলে কোন কাজেই আল্লাহ তায়ালার সাহায্য ছাড়া সফলতা পাওয়া সম্ভব না। এখানেও সেই কথা। বিষয়বস্তু যতই আমাদের পক্ষে থাক, আল্লাহ তায়ালার মদদ না পেলে কোন সফলতার আসা নেই।

মাসুম হুজুর একটা বই দিয়েছেন, " তাফসীরে সূরা তওবাহ" ড. শহীদ আবদুল্লাহ আয্‌যাম (রহঃ)।
এবং এটা কমপক্ষে পঞ্চাশ পৃষ্ঠা পড়তে বলেছেন। ছয় সাত পৃষ্ঠা পড়া হয়েছে।

আজ বৃহস্পতিবার। মানে শুক্রবারের রাত। একজন তালিবুল ইলম হিসেবে সারা রাত মুতালাআর মধ্যে কাটিয়ে তাহাজ্জুদের নামাজ পড়া উচিত ছিল। কিন্তু আমি কি করছি! এখন কম্পুর সামনে বসে আছি, তাহাজ্জুদ তো দূরের কথা, ফজরের নামাজ কাজা হওয়ার সম্ভাবনাও ফিফটি ফিফটি!!

আর লিখতে মন চাচ্ছে না। যদি ভুলেও কেও এই লেখাটা পড়েন, আমার জন্য একটু দোয়া করবেন, যাতে আর ফজরের নামাজ কাজা না হয়...





সামনেই পরীক্ষা। কিযে হবে !

শুক্রবার, ১৭ মে, ২০১৩
লিখেছেনঃ Rabiul Islam
মানুষ অভ্যাসের দাস। এই কথাটি অনেক শুনেছি। কিন্তু এখন হারে হারে টের পাচ্ছি কথাটার সত্যতা।


সামনে বার্ষিক পরীক্ষা , তাই মনে করেছিলাম আপাতত কম্পিউটার চালানো বন্ধ রাখি। পরীক্ষার পরই নাহয় বেশী করে চালাব।
কিন্তু বিশ্বাস করুন, বাসায় আসার পর থেকে খালি মনে হচ্ছিল কখন কম্পিউটারে বসব। কখন নেট চালাব।
অনেক চেষ্টার পরও এই পিসি থেকে নিজেকে বাধা দিয়ে রাখতে পারলাম না। একদিন কম্পিউটার না চালালে খলি মনে হয় কি যেন করা হয়নি কি যেন করা হয়নি !
যাই হোক , আল্লাহর কাছে দোয়া করি। হে আল্লাহ, তুমি আমাকে এই কম্পিউটারের সকল অনিষ্ট থেকে হেফাজত কর। আমীন
আমার ব্লগে আপনাকে স্বাগতম

কিছু লেখা

Copyright © রবিউল ইসলাম - Powered by Blogger